রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সুন্দরবনে মাছ শিকারের অভিযোগে সাবেক ইউপি সদস্যসহ আটক ৫

  • প্রকাশিত সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ পড়েছেন
কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকারের প্রস্তুতিকালে কয়রা সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু মুছাসহ পাঁচ জেলেকে আটক করেছে বনবিভাগ।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে নলিয়ান স্টেশনের আওতাধীন হংসরাজ নদীতে নিয়মিত টহলকালে তাদের আটক করা হয়। পরে আটক জেলেদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছোট কুকুমারি খালে অভিযান চালিয়ে পাঁচটি নৌকা ও ৩০০ হাত চরপাটা জাল জব্দ করা হয়।
আটক অন্য চারজন হলেন—জাহাঙ্গীর আলম (৪৫), জাবের আলী (৫০), ইয়াছিন আলী (৪২) ও আব্দুর রউফ (৪০)। বনবিভাগ জানায়, সাবেক ইউপি সদস্য আবু মুছার বিরুদ্ধে অভয়ারণ্যে মাছ শিকারের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, এ ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে। আটক পাঁচজনকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT