শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সুন্দরবনে মাছ ও জালসহ ৫ জেলে আটক

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ পড়েছেন

শরণখোলা প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির অভয়ারণ্যের মাছ ধরায় নিষিদ্ধ আদানি গুরগুরিয়া খালে বৃহস্পতিবার সকালে মাছ ধরার সময় বনরক্ষীদের হাতে ৫ জেলে আটক হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে আড়াই মণ মাছ ও জাল সহ দুটি নৌকা।
পূর্ব সুন্দরবনের জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) নির্দেশে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা শেলারচরের মাছ ধরা নিষিদ্ধ আদানি গুরগুরিয়া খালে অভিযান চালায়। এ সময় মাছ ধরারত জেলেদের দেখতে পেয়ে বনরক্ষীরা এগিয়ে গিয়ে ৫ জেলেকে আটক করেন। এ সময় বনরক্ষীরা আড়াই মণ মাছ ও জালসহ দুটি নৌকা জব্দ করেন। আটক জেলেরা হচ্ছে, খুলনা জেলার পাইকগাছা উপজেলার বেকটমারী গ্রামের আঃ সালাম (৩৫). কদমআলী (৪০), জহুরুল হক সরদার (৪৫),আবু বক্কর (৫০) ও সোহরাব হোসেন গাজী (৫৮)।
সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, শেলারচরের আদানি গুরগুরিয়া খালে আটক জেলেরা আইন অমান্য করে অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরছিল। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে ধৃত জেলেদের বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT