শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা

  • প্রকাশিত সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ পড়েছেন

নিউজ ডেস্ক : ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা আজ (বুধবার) ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।

প্রধান অতিথি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকলের সচেতনতা বাড়াতে হবে। ডেঙ্গু আক্রান্ত কোন ব্যক্তিকে কামড়ানোর মাধ্যমে এডিস মশা প্রথমে নিজে ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। পরবর্তীতে মশা যখন কোনো সুস্থ মানুষকে কামড়ায়, তখন তার রক্তে ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে পড়ে। এডিস মশা মূলত ঘরের ভেতরে বা চারপাশে জমে থাকা পরিস্কার পানিতে ডিম পাড়ে। বর্ষাকালে ড্রাম, টায়ার, ফুলের টব বা ডাবের খোসার মতো পাত্রে পানি জমে থাকায় মশার বংশবৃদ্ধি পায় এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তিনি বলেন, আমরা যার যার অবস্থান থেকে নিজ অফিস, আঙ্গিনা পরিস্কার-পরিছন্ন রাখি, এডিস মশা জমে এমন স্থানকে চিহ্নিত করে অভিযান পরিচালনা করি, তাহলে ডেঙ্গুর হাত থেকে সকলেই রক্ষা পাবো।

খুলনা ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের পরিচালক (অনুবাদ ও সংকলন বিভাগ) মোঃ আনিসুজ্জামান সিকদার, পরিচালক (পরিকল্পনা বিভাগ) জনাব মোঃ বজলুর রশিদ ও খুলনা ডেপুটি সিভিল সার্জন ডা. মো: শওকত আলী। খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার উপপরিচালক, মডেল মসজিদের ইমাম, কওমী মাদরাসার মুহতামিম, আলেম-ওলামাসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এর আগে বিভাগীয় কমিশনার ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি এবং এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT