শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

খুলনায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও চেক বিতরণ

  • প্রকাশিত সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ পড়েছেন

নিউজ ডেস্ক : সরকারের বিশেষ অনুদান তহবিল, খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ অনুষ্ঠান আজ বিকালে ( রবিবার) খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করার লক্ষ্যেই সরকারের বিশেষ অনুদান তহবিল থেকে সহায়তা প্রদান করা হচ্ছে। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষাজীবন ভালোভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে আরও গরীব মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

খুলনা জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার, খুলনা প্রেসক্লাবের সভাপতি, শিক্ষার্থী- অভিভাবক ও গণমাধ্যমকর্মী।

অনুষ্ঠানে ৩৬ জন শিক্ষার্থীকে নগদ চেকসহ সাইকেল, ব্যাগ, ল্যাপটপ, সেলাই মেশিন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণসহ প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT