শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের জয়

  • প্রকাশিত সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ পড়েছেন

নিউজ ডেস্ক : উৎসবমুখর পরিবেশে খুলনা জেলা ক্রীড়া সংস্থা’র কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। মোল্লা খায়রুল ইসলাম নেতৃত্বাধীন সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। ঘোষিত ফলাফলে বিপুল ভোটে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোল্লা খাইরুল ইসলাম। তিনি ১৫৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইমতিয়াজ হোসেন পিলু পেয়েছেন ৫৩ ভোট।

এবারের নির্বাচনে সহ-সভাপতি এস এম মোয়াজ্জেম রশীদ দোজা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শাহ্ আসিফ হোসেন রিংকু ও মোঃ জুলফিকার আলী খান, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে শেখ হেমায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আশরাফুল আলম নান্নু ও মোঃ বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ পদে হাসান জাহাঙ্গীর মুকুল বিজয়ী হয়েছেন।

এছাড়া ১৩ জন কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন, শফিউল আলম সবুজ, মোঃ মাহমুদুল হক সেতু, এ জে এম অহিদুল ইসলাম সেলিম, মোঃ ইয়াসিন খান, মোঃ তরিকুল ইসলাম (সাংবাদিক), মোঃ ইকরামুল কবির মিল্টন, মোঃ আজিজুর রহমান জুয়েল, মোঃ তরিকুল ইসলাম, এ কে এম শহিদুল ইসলাম, কাজী নূর মোহাম্মদ, মিজানুর রহমান ও মোঃ রেজানুল ইসলাম।

নির্বাহী সদস্য উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (সংরক্ষিত) পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হন এমডি খায়রুল ইসলাম খান, মোহাম্মাদ আরিফুর রহমান। নির্বাহী সদস্য মহিলা (সংরক্ষিত) পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন আয়শা আক্তার শুকতারা ও খালেদা পারভীন।

এবারের খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ভোটার সংখ্যা ২২২ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা জেলা স্টেডিয়াম ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT