শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

আড়ংঘাটায় অসহায় মানুষের মাঝেচাল বিতরণ

  • প্রকাশিত সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ পড়েছেন

ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার আড়ংঘাটা ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ৯ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় আড়ংঘাটা ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম. মুর্শিদ কামাল ও দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মতলবুর রহমান মিতুল।
এ সময় আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাসেলুজ্জামান রাসেল, দ্বীন-ইলাহী, তরিকুল ইসলাম, রাজাউর রহমান প্রিন্স, আকসির হোসেন সাজু, হারুন অর রশিদ, শেখ ইউনুস আলী, মহিদুল বাবু, শেখ ইসলাম, হান্নান মোড়ল, মানিক সরদার, নারায়ণ মিশ্র, মহিবুল ইসলাম সাম্য, তারেক, ইউনুস হাওলাদার, শাজাহান বাদশা, এহসানুল ইসলাম শিথিল, মীর আকাশ, সাজ্জাদ হোসেন সাজু, সোহান, শেখ মুস্তাকিন, দিদারুল ইসলাম হিমু, জাহিদুল ইসলাম ও আয়েশা বেগমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চাল বিতরণকালে প্রধান অতিথি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
আয়োজকরা জানান, আড়ংঘাটা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায় ও দুস্থ মানুষের মাঝে মোট ৯ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT