শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • প্রকাশিত সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ পড়েছেন

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

এর অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন ফকিরহাট উপজেলা প্রশাসন। এসময় উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবন চত্ত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে বিভিন্ন স্থানে ওষুধ ছিটানো হয়। এসময় পরচ্ছিন্নতা কর্মীরা বিভিন্ন জায়গার ঝোপ-ঝাড় পরিস্কার করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান, সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান সাগর, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসুদুল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, প্রকল্প কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো: শাহাজাহান মিয়াসহ বিভিন্ন কর্মকর্তা, ডাক্তার, পুলিশ, ফায়ার সার্ভিস, শিক্ষক, রেড ক্রিসেন্ট, শিক্ষার্থী, গ্রাম পুলিশ, স্কাউট ও স্বেচ্ছাবেক উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, সারাদেশে আশংকাজনক হারে ডেঙ্গু প্রকোপ বেড়ে গেছে। ফকিরহাট উপজেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। এর প্রতিরোধে সামাজিক জনসচেতনতার বিকল্প নেই। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি ইউনিয়নে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হচ্ছে। এয়াড়া বাসাবাড়ির আসেপাশে পরিস্কার পরিচ্ছন্নতা রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT