শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে নিখোঁজ ৪ : মরদেহ উদ্ধার ৩

  • প্রকাশিত সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ পড়েছেন

নিউজ ডেস্ক : নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত নদী ও আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো শান্ত (২৪) নামে একজন নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া তিনজন হলেন গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০) এবং কালীগঞ্জের ফুলবাড়িয়া গ্রামের শান্তা (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে শিবপুরের দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে স্বজন মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসে ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় নদীর তীব্র স্রোতে প্রথমে তিনজন তলিয়ে যান। এ সময় তাদের বাঁচাতে স্বজন সৌরভ নদীতে ঝাঁপ দিলে তিনিও স্রোতে ভেসে যান।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে চেষ্টা চালিয়েও তাঁদের খোঁজ পাননি। খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিস শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। পরবর্তীতে রাতে আলো ও প্রতিকূল পরিস্থিতির কারণে অভিযান স্থগিত রেখে শনিবার সকালে ভৈরব থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল এনে পুনরায় তল্লাশি শুরু করা হয়।

শনিবার সকাল থেকে নদীর প্রায় ৬ থেকে ১০ কিলোমিটার এলাকাজুড়ে অভিযান চালানো হয়। দুপুর ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার দীঘুয়া এলাকায় শান্তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে বাকি দুজনের মরদেহও নদী থেকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ পাওয়া গেছে। নিখোঁজ শান্তর সন্ধানে নদীতে ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকাজ পুরোপুরি শেষ হলে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT