শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

খুলনায় বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর দ্বিতীয় দিনের চিত্রাংকন প্রতিযোগিতা

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ পড়েছেন

নিউজ ডেস্ক : খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর দ্বিতীয় দিনের চিত্রাংকন প্রতিযোগিতা আজ (শুক্রবার) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারীতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান আমাদের দেশের গৌরব ও অহংকার। অভাবের কারণে তিনি প্রাতিষ্ঠানিকভাবে বেশি দূর লেখাপড়া করতে না পারলেও বর্তমানে তাঁর চিত্রকর্ম নিয়ে গবেষণা হচ্ছে। তাঁর চিত্রকর্ম দেশ-বিদেশে ব্যাপকভাবে প্রদর্শিত ও প্রশংসিত হয়। তিনি সারা জীবন শিশুদের নিয়ে কাজ করে গেছেন এবং তাদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী প্রজন্মকে তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানাতে হবে। আগামীতে খুলনায় জিয়া হল নির্মাণ হলে সেখানে একটি আর্ট গ্যালারি প্রতিষ্ঠার আশ্বাস দেন প্রধান অতিথি।

খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো: কামাল হোসেন ও বাংলাভিশন টিভি খুলনার ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো: নজরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT