
ফুলবাড়ীগেট প্রতিনিধি : খুলনার ফুলতলা উপজেলার শিরোমণিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খানজাহান আলী থানা শাখার উদ্যোগে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এই উৎসবমুখর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খানজাহান আলী থানা সভাপতি আল ইমরান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল সম্পাদক ডাক্তার যায়েদ আহমেদ, খুলনা জেলা উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি আবু জাফর প্রমুখ।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply