শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

খুলনায় তিন দিনব্যাপী বার্ষিক শিশু চিত্র প্রদর্শনীর উদ্বোধন

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ পড়েছেন

নিউজ ডেস্ক : খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশু চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারীতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, এস এম সুলতান ছিলেন বাংলার মাটি-মানুষ ও সমাজের শিল্পী। তার শিল্পকর্ম দেশের সংস্কৃতি ও বাঙ্গালির অস্তিত্বকে মনে করিয়ে দেয়। নতুন প্রজন্মের কাছে সুলতানের শিল্পকর্ম ও জীবনাদর্শ তুলে ধরার পাশাপাশি তার স্মৃতি সংরক্ষণের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এম এম শাকিলুজ্জামান, ইউএনবির ব্যুরো প্রধান শেখ দিদারুল আলম, সোনামুখ পরিবারের প্রতিষ্ঠাতা এ এম কামরুল ইসলাম, আরআইডি’র এ্যাসিসট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটা: ডা. সৈয়দ আবু সঈদ ও বিশিষ্ট বিদ্যোৎসাহী-সমাজসেবী মাসুদ মাহমুদ। প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন। এতে সভাপতিত্ব করেন খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়।র

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT