শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

ডেঙ্গু মশার লার্ভা খুঁজতে খুলনা ওয়াসার ম্যানহোল পরীক্ষা

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ পড়েছেন

নিউজ ডেস্ক : গত কয়েকদিন ধরে খুলনা ওয়াসার নির্মাণাধীন ম্যানহোল ও পাইপলাইনে এডিস মশার বংশ বিস্তার ঘটছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশও হয়েছে। এর প্রেক্ষিতে বুধবার নির্মাণাধীন ম্যানহোলগুলোতে যৌথ পরীক্ষা চালায় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও ওয়াসা। প্রথম দিনে নগরীর হাজী মহসিন রোড, দিলখোলাসহ বিভিন্ন এলাকার ১২টি ম্যানহোলের পানি পরীক্ষা করা হয়। একটিতেও মশার লার্ভা পাওয়া যায়নি।

খুলনা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান সেলিম আহমদ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ম্যানহোল ও পাইপলাইনে এডিস মশার বংশ বিস্তার ঘটছে বলে অভিযোগ উত্থাপন করা হচ্ছে। এর প্রেক্ষিতে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামানসহ উভয় সংস্থার কর্মকর্তারা যৌথভাবে ম্যানহোলগুলি পর্যবেক্ষণে বের হন। প্রথম দিনে ১২টি ম্যানহোল পরীক্ষা করে কোথাও মশার লার্ভা পাওয়া যায়নি। উল্টো বেশিরভাগই পানি মান ভালো পাওয়া গেছে। তারপরও ম্যানহোলে মশা মারার লার্ভিসাইট দেওয়া হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশে যে কয়টি শহরে ডেঙ্গু জ্বরের ব্যাপক বিস্তার লাভ করেছে তার মধ্যে খুলনাও রয়েছে। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি গত মে মাসের শুরু থেকে সর্বশক্তি নিয়োজিত করে কাজ করছে। মশার লার্ভা ও উড়ন্ত মশা নিধনে নগর জুড়ে ঔষধ স্প্রে করার পাশাপাশি ঝোপঝাড় ও কচুরিপানা অপসারণ, ড্রেনের পেড়িমাটি উত্তোলন, জলাবদ্ধ পানি অপসারণসহ জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণার ব্যবস্থা করা হয়। সর্বশেষ বিদ্যমান জনবলের পাশাপাশি শুধুমাত্র ঔষধ স্প্রে করার কাজে প্রতি ওয়ার্ডে অতিরিক্ত পাঁচজন করে লোক নিযুক্ত করা হয়েছে।

তিনি বলেন, সন্দেহ দূর করতে বুধবার থেকে নগরীতে বিদ্যমান ১৮ হাজার ম্যানহোলে মশার লার্ভা ও উড়ন্ত মশা নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়েছে। প্রশাসক বাড়ির আঙ্গিনা ও প্রতিষ্ঠানসমূহের সীমানার মধ্যে নিজ উদ্যোগে পরিচ্ছন্ন রাখতে সকলের প্রতি আহবান জানান এবং এ কাজে সিটি কর্পোরেশন পাশে থাকবে বলে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT