শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক রিংটন মন্ডলের পাশে এমইউজে নেতৃবৃন্দ

  • প্রকাশিত সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ পড়েছেন

নিউজ ডেস্ক : সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন দৈনিক জন্মভূমির মফস্বল সম্পাদক রিংটন মন্ডলকে দেখতে গত মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা (এমইউজে)’র নেতৃবৃন্দ।
সাংবাদিক নেতৃবৃন্দ তার চিকিৎসার বিয়য়ে চিকিৎসকদের সাথে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, সহ সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক খাইরুল আলম, নির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা প্রমুখ।
এদিকে এক বিবৃতিতে সাংবাদিক রিংটন মন্ডলের সুসস্থতা কামানা করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, সহ সভাপতি মাসুদুর রহমান রানা, সহ সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক খাইরুল আলম, নির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা, কনক রহমান, ডিএম রেজা সোহাগ, মাহবুবুর রহমান, রামিম চৌধুর। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফউজের সাবেক সহসভাপতি ড. মোঃ জাকির হোসেন, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, এমইউজের সাবেক সভাপতি আবু কাজি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT