শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

খুলনা বিভাগে হাম উপসর্গ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

  • প্রকাশিত সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ পড়েছেন

নিউজ ডেস্ক : খুলনা বিভাগে নতুন করে ডেঙ্গু ও হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঝিনাইদহে সন্দেহজনক হামে একজন এবং যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা যান। সোমবার (৭ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে নতুন করে ২৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২০৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৩২ জন চিকিৎসা নিচ্ছেন। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত পাওয়া গেছে খুলনায় ৮৮ জন ও বাগেরহাটে ৪৪ জন। একই সময়ে যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪১৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৩৪৭ জন। বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে ৮৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত বিভাগে মোট ২২ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন, যার মধ্যে সর্বোচ্চ ১৮ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে ২ জন, বাগেরহাট ও যশোরে একজন করে মারা গেছেন।

এদিকে বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে ১ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। তবে একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৮ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ৭ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বিভাগে মোট সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ১০,৭৬০ জন। এর মধ্যে নিশ্চিত হামের রোগী ৩৬৯ জন। এ পর্যন্ত বিভাগে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে- যার মধ্যে সর্বোচ্চ খুলনা জেলায় ২০ জন এবং কুষ্টিয়ায় ১৩ জন। এছাড়া ঝিনাইদহে তিনজন, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একজন করে মারা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT