শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সাতক্ষীরায় বজ্রপাতে দুজনের মৃত্যু

  • প্রকাশিত সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি ‌: সাতক্ষীরার দেবহাটায় পৃথক স্থানে বজ্রপাতের দুজনের মৃত্যু হয়েছে।  শনিবার (২০ সেপ্টেম্বর) উপজেলার নারকেলী গ্রাম ও বেজেরআটি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- নারকেলী গ্রামের ব্যবসায়ী আব্দুল হামিদ ও বেজেরআটি গ্রামের কৃষক মো.জাকির হোসেন।
মৃত আব্দুল হামিদের ভাই অধ্যক্ষ হাফিজুল ইসলাম জানান,আমার ভাইয়ের কুলিয়া ইউনিয়নে দোকান আছে। প্রতিদিনের মতো শনিবার  দুপুরে সেখান থেকে বাড়ি ফিরে তার মৎস্য ঘেরে কাজ করার জন্য যায়।  এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
মৃত জাকির হোসেনের ভাতিজা বলেন, আমার চাচা একজন কৃষক তিনি তার কৃষি জমিতে কাজ করছিলেন।  সেই সময় বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT