শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

দাকোপে বজ্রপাতে যুবকের মৃত্যু

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ পড়েছেন

দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে প্রসেনজিৎ সানা (২৬) নামে এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে পার্শ্ববর্তী বিলে ধান রোপনের সময়ে এ বজ্রপাতের ঘটনা ঘটে। সে উপজেলার কামারখোলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের গৌতম সানার এক মাত্র ছেলে। নিহত প্রসেনজিৎ সানার দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি সদস্য মিন্টু ফকির জানান, জমিতে ধান রোপন অবস্থায় বজ্রপাতের ঘটনায় প্রসেনজিৎ ঘটনাস্থলে নিহত হয়েছে। এবিষয়ে থানা পুলিশ পরিদর্শক (ওসি) শেখ খায়রুল বাশার বলেন, বজ্রপাতে প্রসেনজিৎ সানার মৃত্যু হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT