শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

খুলনায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ পড়েছেন

নিজস্ব প্রতিবেদক : অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে খুলনায় উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে বিকেলে নগরীর গোলকমনি পার্কে খুলনা মহানগর পূজা উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা ও জন্মাষ্টমী উৎসবের আয়োজন করা হয়।

উৎসবের উদ্বোধন করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম মনা। এ সময় তিনি বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু হিসেবে কিছু নেই। আমরা সবাই বাঙালি। মহান মুক্তিযুদ্ধে রক্ত দিয়ে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়েছি। আগামীর বাংলাদেশও হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিকুল আলম তুহিন, অতিরিক্ত জেলা প্রশাসক বিতান মণ্ডলসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রশান্ত কুণ্ডু।

আলোচনা সভা শেষে নগরীতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বীরা এতে অংশ নেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পৃথিবীতে যখন অধর্মের বিস্তার ঘটে, তখন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। তিনি দুষ্টের দমন ও সৃষ্টির পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT