শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

দাকোপে শ্রীকৃষ্ণের মহা জন্মাষ্টমী উৎসব পালিত

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ পড়েছেন

দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে সনাতন হিন্দু ধর্মালম্ববীদের মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। চালনা পৌরসভার বৌমার গাছতলাস্থ উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটি এ জন্মাষ্টমী পালনের আয়োজন করেন। শুক্রবার উৎসবটি পালন উপলক্ষ্যে বেলা ১১টায় বৌমার গাছতলাস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে মন্দির কার্য্যনির্বাহী পরিষদের সভাপতি অতীন মন্ডলের সভাপত্বিতে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় বক্তৃতা করেন ডাঃ সন্তোষ কুমার মজুমদার, বিলাশ বিশ্বাস, পরিমল কান্তি বিশ্বাস, সুভাষ হালদার, আশিষ বিশ্বাস, অনুপম রায়, বিজন বিশ্বাস, নন্দিতা রায়, চম্পা বাছাড়, ইতি মজুমদার, রুপা সাহা, সম্পা সাহা, সুনিতা রায়, শ্যামলী বিশ্বাস, আশা রায়সহ আরো অনেকে। সভা শেষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় অনুরুপভাবে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT