শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

ডুমুরিয়ায় মানুষিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ পড়েছেন

‎ডুমুরিয়া প্রতিনিধি : ‎ডুমুরিয়ায় মানুষিক ভারসাম্যহীন কাশেম সরদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলা পরিষদ পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সে সাহস ইউনিয়নের কুমার ঘাটা এলাকার সোহরাব হোসেনের ছেলে।
‎পুলিশ সূত্রে জানা যায়,ঘটনার রাতে স্থানীয়রা ওই পুকুরে একটি অজ্ঞাতনামা ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করে থানায় আনা হয়।পরে মৃত ব্যক্তির ছবি দেখে তার চাচা মোস্তফা সরদার সনাক্ত করেন। তিনি জানান, মৃত ব্যক্তি কাশেম সরদার মানুষিক ভারসাম্যহীন এবং দীর্ঘদিন যাবত মানষিক ডাক্তারের নিকট থেকে চিকিৎসা নিচ্ছিলেন। মাঝে মধ্যে তাকে ২/৩ দিন খুঁজেও পাওয়া যেতো না। পরবর্তীতে আবার নিজেই বাড়ি চলে আসতো। ঘটনা প্রসঙ্গে ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT