শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

খুলনার ভৈরব নদে নিখোঁজ রাকিবের সন্ধানে অভিযান অব্যাহত

  • প্রকাশিত সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ পড়েছেন

নিজস্ব প্রতিবেদক : খুলনার ভৈরব নদে ফেরি ও ট্রলারের ধাক্কায় রাকিব খান নামে এক যুবক নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাকে উদ্ধারে অভিযানে চালাচ্ছে নৌবাহিনী, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার বিভাগের সদস্যরা। নিখোঁজ রাকিব রূপসা উপজেলার সেনের বাজার এলাকার হাজী গ্রামের বাকের খানের ছেলে।

এর আগে মঙ্গলবার রাতে ভৈরব নদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়। এ সময় ট্রলারটি মাঝ নদীতে ডুবে যায়। ট্রলারে থাকা সকল যাত্রীকে উদ্ধার করা গেলেও রাকিব নামে এক যুবক নিখোঁজ রয়েছে।

নৌ পুলিশ রূপসা ফাঁড়ির ইনচার্জ মো: আবুল খায়ের বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৪ টা পর্যন্ত আমরা রাকিবের সন্ধানে নদীতে ছিলাম। বুধবার সকাল সাড়ে ৭টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। এ অভিযানে নৌ পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, নিখোঁজ রাকিব বিভিন্ন অনুষ্ঠানে নাচে অংশ নিতেন। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার জন্য ট্রলারে ওঠেন এবং নিখোঁজ হন।

খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাসুদ সরদার বলেন, সকালে নিখোঁজ রাকিবের সন্ধানে পরিবারের সদস্যরা আমাদের সাথে যোগাযোগ করেন। পরে সকাল ৯টার দিকে ডুবরীর একটি টিম ঘটনাস্থল ও আশপাশে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু এখনও পর্যন্ত তার সন্ধান পাওয়া যায় নি।

এছাড়া ডুবে যাওয়া ট্রলারটিরও কোন সন্ধান পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT