শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

দাকোপে জামায়াতের মেয়র প্রার্থীর লিফলেট বিতরণ

  • প্রকাশিত সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩২ পড়েছেন

দাকোপ (খুলনা) প্রতিনিধি : আসন্ন দাকোপ উপজেলা সদর চালনা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় মনোনীত একক মেয়র প্রার্থী আচাঁভূয়া ডাক বাংলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও চালনা পৌরসভা শাখার জামায়াতে ইসলামীর নেতা মোঃ কামরুল হোসেন শেখ পৌরসভার ব্যবসায়ী ও ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেছেন। এসময়ে তিনি তাদের সাথে কুশল বিনিময় করেন। গত শনিবার বেলা ১১টায় তিনি আচাঁভুয়া বাজারস্থ উপজেলা ও চালনা পৌরসভা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় থেকে শতাধিক দলীয় নেতাকর্মী নিয়ে চালনা পৌরসভা বাজারের বিভিন্ন স্থানে জনসংযোগ, ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময়ে তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া ও আশির্বাদ চান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জি এম আখতারুজ্জামান, সেক্রেটারী আল আমীন হোসেন, প্রচার সেক্রেটারী মোঃ বিলাল হোসেন, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি কাজী ইমদাদুল হক, চালনা পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ নজরুল ইসলাম, পৌরসভা সেক্রেটারী হাফেজ মোঃ মিনারুল ইসলাম, পানখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন, মোঃ জাহাঙ্গীর আলম মোল্যা, শ্রমিক নেতা নূরনব্বী সরদার, আসগর আলী গাজি, খায়রুল আলম মিঠু, আব্দুর রাজ্জাক গাজি, কবীর গাজি, বাদল, আসিফ, লাভলু, বিভিন্ন ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সম্ভব্য কাউন্সিলর প্রার্থী যথাক্রমে রজব আলী বিশ্বাস, মাওলানা মোঃ আতিকুর রহমান, আবুল হাসান গাজি, আসিফ ইকবাল টিটুসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT