শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

খুলনায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ককটেল হামলা : জড়িতদের গ্রেপ্তারের দাবি

  • প্রকাশিত সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৫ পড়েছেন

বিজ্ঞপ্তি : খুলনা মহানগরীর ২১নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে গভীর রাতে সন্ত্রাসীদের ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক হামলার তীব্র নিন্দা, ঘৃণা ও ক্ষোভ জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। শনিবার (২৯ আগস্ট) যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাত সোয়া ১১টার দিকে অতর্কিতভাবে কার্যালয় লক্ষ্য করে ককটেল হামলা চালিয়ে সন্ত্রাসীরা যে ভীতি ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা প্রয়াশ চালিয়েছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসর ও গুপ্তরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করতে এবং শান্ত খুলনাকে অশান্ত করতে এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই বর্বরোচিত হামলা সেই চক্রান্তেরই অংশ।

নেতৃবৃন্দ আরও বলেন, ককটেল হামলা চালিয়ে খুলনা মহানগর বিএনপি ও তৃণমূলের নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত আওয়ামী দোসর ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় মহানগর বিএনপির নেতাকর্মীরা কঠোর আন্দোলনের মাধ্যমে দুর্বৃত্তদের চক্রান্তের যোগ্য জবাব দেবে। বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, আজিজুল বারী হেলাল এমপি, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, থানা বিএনপির কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আসাদুজ্জামান আসাদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT