শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: বরকত উল্লাহ বুলু

  • প্রকাশিত সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৮ পড়েছেন

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র ভাইস চেয়ারম্যান সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, জিয়া নামটি পবিত্র নাম। এ নামটি জাতির ভাগ্যের সাথে জড়িত। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন বলে জাতি একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) বেলা ৩টায় বিভাগীয় কমিশনার মিলনায়তনে জিয়া মঞ্চ, খুলনা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গেল ২০২৪ ছাত্রজনতার আন্দোলনের গণঅভ্যুত্থান ছিলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমানের লড়াই সংগ্রামের ফসল।

আরো বলেন, একটি রাজনৈতিক দল ৭১-এর স্বাধীনতাকে বাদ দিয়ে ৩৬ জুলাই স্বাধীনতা দিবস ঘোষণা করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বরকত উল্লাহ বুলু আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবদ্দশায় কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত যেহেতু তারেক রহমানের ধমনীতে প্রবাহিত সেহেতু, রাষ্ট্রনায়ক তারেক রহমান কখনো অন্যায়ের সাথে আপোষ করবে না। তিনি আরো বলেন, ড. ইউনুচ দুর্নীতিতে শেখ হাসিনাকে ছাড়িয়ে গেছে।

সম্মেলনে উদ্বোধক ছিলেন জিয়া মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উল্যাহ ইকবাল। জিয়া মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (টিম প্রধান খুলনা বিভাগ) সালেহ আহমেদ কাঞ্চনের সভাপতিত্বে এবং খুলনা বিভাগীয় টিম সদস্য ফাহিম আহমেদ, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জোৎনা খাতুন জ্যোতি, জিয়া মঞ্চ খুলনা মহানগর আহ্বায়ক মীর মোঃ আলী এহসান, জিয়া মঞ্চ খুলনা জেলা আহ্বায়ক মোঃ শরিফুল ইসলামের যৌথ পরিচালনায় সাংগঠনিক বক্তৃতা করেন জিয়া মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জামাল হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিকুল্লাহ আজাদী ও সংগঠনের খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শামিম হাওলাদার। সম্মেলনে অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT