বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ফের রিমান্ডে ৫৯ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘খুলনার খবর’ নামে ফেসবুক পেজের পরিচয় ও বৈধতা নিয়ে প্রশ্ন, প্রশাসনিক তদন্তের দাবি বটিয়াঘাটায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যেপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে আবারও জাহাজে হামলা

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩৩ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি জাহাজ অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একজন ক্রু আহত হয়েছেন। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।

ইউকেএমটিও জানায়, হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় জাহাজটিতে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানে। এতে ইঞ্জিন কক্ষে ক্ষয়ক্ষতি হয় এবং একজন ক্রু আহত হন। বাকি ক্রুদের ওমানের কোস্টগার্ড সহায়তা করছে।

ঘটনায় পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হামলার ঘটনা তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে হরমুজ প্রণালির আশপাশে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল এবং সন্দেহজনক কোনো তৎপরতা দেখা গেলে তা জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা অচলাবস্থায় পড়ায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি। সোমবার এই জলপথে পণ্যবাহী জাহাজ চলাচলের সংখ্যা এক অঙ্কে ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানায়, সোমবার ছয়টি পণ্যবাহী জাহাজ হরমুজ অতিক্রম করেছে। এর মধ্যে তিনটি উপসাগরে প্রবেশ করেছে এবং তিনটি বের হয়েছে। গত ১০ দিনে এই জলপথে প্রতিদিন গড়ে প্রায় ১১টি জাহাজ চলাচল করেছে।

সপ্তাহান্তে পরিস্থিতি আরও খারাপ ছিল। শনিবার মাত্র তিনটি এবং রোববার দুটি জাহাজ হরমুজ দিয়ে চলাচল করেছে।

কেপলারের তথ্য অনুযায়ী, সোমবার কোনো সুপারট্যাংকার বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনকারী জাহাজ এই জলপথ অতিক্রম করেনি।

তবে কিছু জাহাজ ট্রান্সপন্ডার বন্ধ রেখে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারে। সে কারণে পর্যবেক্ষণের তথ্যে প্রকৃত জাহাজের সংখ্যা পুরোপুরি প্রতিফলিত নাও হতে পারে বলে জানিয়েছে কেপলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT