বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
‘খুলনার খবর’ নামে ফেসবুক পেজের পরিচয় ও বৈধতা নিয়ে প্রশ্ন, প্রশাসনিক তদন্তের দাবি বটিয়াঘাটায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যেপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুন্দরবন ঘেঁষে গড়ে উঠা রিসোর্ট পরিবেশ প্রতিমন্ত্রীর রিসোর্টগুলো পরিদর্শন পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত ফকিরহাটে যুবদলের আনন্দ মিছিল পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মবার্ষিকী পালিত

বটিয়াঘাটায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩ পড়েছেন

বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটা উপজেলার খলসীবুনিয়া এলাকায় প্রিয়াঙ্কা গাইন (১৫) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ২নং বটিয়াঘাটা ইউনিয়নের খলসিবুনিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রিয়াঙ্কা ওই এলাকার প্রীতিশ গাইনের মেয়ে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে প্রিয়াঙ্কার মা মল্লিকা গাইন ঘরের দরজা বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বটিয়াঘাটা থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT