শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

খুবিতে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩১ পড়েছেন

নিউজ ডেস্ক : দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে আজ ০৬ আগস্ট (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশ নেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর শেখ মাহমুদুল হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শামীমুর রহমান শামীমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেডআরএফের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার এবং কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনা বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে উপাচার্য তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য তাঁকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।
সাক্ষাৎকালে উপাচার্য বলেন, আগামী ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন এবং অল্প সময়ের মধ্যে সমাবর্তন আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগ্রহী। এ দুটি অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে তিনি অতিথিবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় অতিথিবৃন্দ শিক্ষা ও গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জনের প্রশংসা করেন। তাঁরা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT