শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

দৌলতপুর ব্লাড ডোনেশনের সভাপতি শাহরিয়ার তাজ, সম্পাদক মেহেরব

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৮ পড়েছেন

নিউজ ডেস্ক : দৌলতপুর ব্লাড ডোনেশন-এর ২০২৬–২০২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, সভাপতি হিসেবে শাহরিয়ার তাজ ও সাধারণ সম্পাদক হিসেবে মেহেরব নির্বাচিত হয়েছেন।

“তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৪ সালে ভৈরব নদের কোলঘেঁষা ঐতিহ্যবাহী শিল্পাঞ্চল দৌলতপুরের একঝাঁক মানবিক, স্বপ্নবাজ ও স্বেচ্ছাসেবী তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় দৌলতপুর ব্লাড ডোনেশন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান, রক্তদাতা সংগ্রহ, জরুরি রক্তসেবা নিশ্চিতকরণ এবং বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে আসছে।

সংগঠনের প্রতিষ্ঠাকালীন সময়ে উপদেষ্টা পরিষদের পরামর্শক্রমে ১৪ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি সফলভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে এবং বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সোমবার, ৩ আগস্ট ২০২৬ সংগঠনের বিগত সেশনের মুখপাত্র মুহাম্মাদ শাহরিয়ার তাজের সভাপতিত্বে এবং সচিব মুহাম্মাদ মেহেরব হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এক বৈঠকে উপদেষ্টা পরিষদের মতামতের ভিত্তিতে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে ২০২৬–২০২৭ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

উপদেষ্টা পরিষদ ও সংগঠনের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে মুহাম্মাদ শাহরিয়ার তাজ-কে সভাপতি এবং মুহাম্মাদ মেহেরব হোসাইন-কে সাধারণ সম্পাদক করে ২০২৬-২০২৭ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১৫ সদস্যবিশিষ্ট নতুন উপদেষ্টা পরিষদ ও পরিচালনা পর্ষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মুহাম্মাদ শাহরিয়ার তাজ বলেন, বিগত কমিটির মুখপাত্র হিসেবে নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার মধ্যেও কাজ করেছি। ভুলত্রুটি থাকতেই পারে। তবে উপদেষ্টা পরিষদের আস্থা ও সদস্যদের ভালোবাসায় নতুন দায়িত্ব পেয়েছি। ইনশাআল্লাহ নতুন উদ্যমে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে কাজ করব।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে অনলাইনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। স্থায়ী রক্তদাতা (ডোনার) সংগ্রহ, আধুনিক তথ্যভান্ডার তৈরি এবং জরুরি রক্তসেবা আরও সহজলভ্য করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। খুব শিগগিরই এসব কার্যক্রমের বিস্তারিত সকলের সামনে তুলে ধরা হবে। মানবতার সেবায় দৌলতপুর ব্লাড ডোনেশন সবসময় মানুষের পাশে থাকবে, ইনশাআল্লাহ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করার লক্ষ্যে বর্তমানে সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। মানবসেবায় আগ্রহী তরুণদের এই উদ্যোগে যুক্ত হয়ে রক্তদান আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT