শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত : আমীর এজাজ খান এমপি

  • প্রকাশিত সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৮ পড়েছেন

বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান বলেন, শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয় । সমগ্ৰ পৃথিবীতে “যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত হয়েছে” । বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান’র নেতৃত্বে বিশ্বের সাথে তাল মিলিয়ে কোমলমতি শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যেন প্রত্যেক শিক্ষার্থীরা নিজের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে । তিনি আরো বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা খেলাধুলা একান্ত অপরিহার্য । খেলাধুলা ও সাংস্কৃতিক বিশ্বে সে দেশের মানচিত্র ও জাতীয় পতাকার পরিচয় বহন করে । সে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক দিয়ে প্রত্যেককে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে । গতকাল সোমবার বেলা ১২ টায় বটিয়াঘাটা থানা হেডকোয়ার্টার্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকদের পক্ষ থেকে সংবর্ধনা ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সমগ্ৰী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন । বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও এমপি প্রতিনিধি এমডি খায়রুল ইসলাম খান জনি, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী । সহকারী শিক্ষক শিবপদ মূখার্জীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মোঃ দাউদ হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা মোঃ কাশেম খান, মোল্লা সেলিম, টুটুল গোলদার, সাবেক ইউপি সদস্য নূর আলম ভূঁইয়া,শিক্ষক যথাক্রমে ভগবতী গোলদার, লতিকা মল্লিক, মাওলানা আসাদুজ্জামান খান, মাওলানা আবু মুসা প্রমূখ । অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT