শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৫ পড়েছেন

নিউজ ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার। আজ ০৩ আগস্ট (সোমবার) বিকেল ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় নবনিযুক্ত উপাচার্য নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে ল্যাবরেটরি সুবিধার উন্নয়নে কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা এবং এ লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয় পাশে থাকবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর মূল লক্ষ্য শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং দেশ, জাতি ও সমাজের উন্নয়নে অবদান রাখা। তিনি নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যাত্রা শুরুর আহ্বান জানান।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহযোগিতাপূর্ণ মনোভাব ও আন্তরিকতার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ধন্যবাদ জানান। পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর হাতে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত একটি ক্রেস্ট তুলে দেন। এর আগে সৌজন্য সাক্ষাতের শুরুতে নবনিযুক্ত উপাচার্য তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ সফিকুল ইসলাম, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ খসরুল আলম, খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT