শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

খুলনায় মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা

  • প্রকাশিত সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৮ পড়েছেন

নিউজ ডেস্ক : মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা আজ (সোমবার) খুলনা খালিশপুর সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি, সহপাঠীদের উদ্বুদ্ধকরণ এবং সুস্থ সংস্করণে যুক্ত থাকার মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। মাদকের ভয়াবহতা এবং অতিরিক্ত মোবাইল বা ইন্টারনেটের আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখা প্রয়োজন।

সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা ইসলামি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মিজানুর রহমান মিজি। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা আঞ্চলের উপপরিচালক মো: কামরুজ্জামান, সমাজসেবক এস এম নাছিম উদ্দীন, সাবেক জেলা শিক্ষা অফিসার এ কে এস গোলাম আযম, মাসাসের নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিলু, জেজেএস’র সিনিয়র ডিরেক্টর প্রোগ্রাম এম এম চিশতী প্রমুখ বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো: মাঈনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহবায়ক এ্যাড. শেখ অলিউল ইসলাম। সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সহযোগিতায় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বেকার যুবকদের কর্মসংস্থান ব্যবস্থায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সমাজসেবক শেখ আলমগীরকে সম্মাননা স্মারক ও শেখ মোয়াজ্জেম হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT