
ফুলতলা প্রতিনিধি : থানা পুলিশ বৃহস্পতিবার বিকালে ফুলতলার গাড়াখোলা সুন্নতীপাড়ার একটি বাগান থেকে জাহাঙ্গীর ভুঁইয়া (৩৮) নামে এক যুবক গলায় লুঙ্গির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন| তিনি ওই গ্রামের নিজাম ভুঁইয়ার পুত্র| তিনি দীর্ঘদিন ধরে মানষিক সমস্যার ভুগছিলেন বলে জাহাঙ্গীরের ভাই আলম ভুঁইয়া পুলিশকে জানিয়েছেন |
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে জাহাঙ্গীর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি| বৃহস্পতিবার সকাল ১০টায় পার্শ্ববর্তী ফাতেমা বেগমের বাগানের ছবেদা গাছের ডালের সাথে পরনের লুঙ্গির কিছু অংশ ছিড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন| খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার ও ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে| এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে|
Leave a Reply