শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

চুয়াডাঙ্গা সীমান্তে শিশুসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৬ পড়েছেন

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সীমান্তে নারী-শিশুসহ পাঁচজনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)| তাবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতায় পুশইনে ব্যর্থ হয় বিএসএফ| শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ|

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (বিজিবি-৬)-এর অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ গেদে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে|

বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (বিজিবি-৬) জানায়, চুয়াডাঙ্গার দর্শনার সীমান্ত পিলার ৭৬/৪-এস-সংলগ্ন গেট দিয়ে প্রতিপক্ষ ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের মাধ্যমে অজ্ঞাতনামা তিনজন নারী, একজন করে শিশু ও পুরুষক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়|

এ সময় বিজিবির টহল দল ঘটনাটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে| পরে তাদের সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া-সংলগ্ন এলাকায় অবস্থান করতে বাধ্য করা হয়| বিজিবির কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ ওই ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয়| ফলে বিজিবির তৎপরতায় অবৈধ পুশইনের প্রচেষ্টা সফল হতে পারেনি|

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (বিজিবি-৬)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান বলেন, ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক, দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে|

বিজিবি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে চুয়াডাঙ্গা সীমান্তে তাদের টহল ও নজরদারি কার্যক্রম আগের মতোই কঠোরভাবে অব্যাহত থাকবে|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT