
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে মাদক সেবনের অভিযোগে দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা করে জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত|
পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে ফকিরহাট মডেল থানা পুলিশসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়| এসময় কাজী আজহার আলী কলেজের পেছন থেকে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করা হয়|
পরে মোবাইল কোর্টের মাধ্যমে এ আট্টাকী গ্রামের ইমন বিশ্বাস (১৯) এবং জুবায়েরুল ইসলামকে (২৩) এই সাজা ও অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোর্টের বিচারক এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ| এসময় থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন|
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে| জন¯^ার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান|
Leave a Reply