রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত রামপালে গৌরম্ভায় সন্দেহভাজন যুবক-যুবতী আটক ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত খুলনায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় হেরোইন ও কেমিক্যাল জব্দ শরণখোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান জাতির নির্ভরতার মহান কাণ্ডারী ছিলেন: ইউএনও আলী সুজা খুলনায় রবীন্দ্রনাথের ছবি পুনরায় আঁকার উদ্যোগ কেসিসি প্রশাসকের শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় দেখতে চান প্রধানমন্ত্রী

খুলনার সাংবাদিকদের উপর গুলি বর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ টিআইবির

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫১ পড়েছেন

ডেস্ক রিপোর্ট: খুলনায় গণমাধ্যম কর্মীদের লক্ষ্য করে গু-লি-বর্ষ-ণের ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর আ-ঘা-ত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

শুক্রবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানায় –

নির্বাহী পরিচালক টিআইবি ড. ইফতেখারুজ্জামান বলেন, হামলাটি কোনো নির্দিষ্ট প্রতিবেদন বা সাংবাদিককে কেন্দ্র করে হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে সাংবাদিকদের ওপর স-শ-স্ত্র হা-ম-লা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর গুরুতর আঘাত।

তিনি বলেন, হামলাকারী, পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের শনাক্ত করে জবাবদিহির আওতায় আনতে হবে। শুধু মামলা দায়ের করাই যথেষ্ট নয়; হামলার প্রকৃত উদ্দেশ্য এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

আরও বলা হয়, হামলার শিকার সাংবাদিকদের প্রথমদিকে মামলা করতে অনাগ্রহ প্রকাশ নিরাপত্তাহীনতা ও ভীতির সংস্কৃতির প্রতিফলন।
একই সঙ্গে কার্যকর তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে আস্থার সংকটও এর মাধ্যমে ফুটে উঠেছে।

টিআইবি মনে করে, আইনশৃঙ্খলা বাহিনীর বিদ্যমান প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করে হামলাকারী -দের শনাক্ত করা সম্ভব। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি প্রতিটি হামলার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT