রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত রামপালে গৌরম্ভায় সন্দেহভাজন যুবক-যুবতী আটক ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত খুলনায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় হেরোইন ও কেমিক্যাল জব্দ শরণখোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান জাতির নির্ভরতার মহান কাণ্ডারী ছিলেন: ইউএনও আলী সুজা খুলনায় রবীন্দ্রনাথের ছবি পুনরায় আঁকার উদ্যোগ কেসিসি প্রশাসকের শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় দেখতে চান প্রধানমন্ত্রী

খুলনা ওয়াসার চেয়ারম্যান হলেন সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান

  • প্রকাশিত সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪২ পড়েছেন

মিশারুল ইসলাম : খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কেসিসি’র সাবেক মেয়র ও খুলনা মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান|
সোমবার (১৩ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পানি সরবরাহ-২ শাখা) থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে|
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা: শাকিলা পারভীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, “পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬” এর ধারা ৭(১) অনুযায়ী মোহাম্মদ মনিরুজ্জামানকে আগামী ৩ বছর মেয়াদে খুলনা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো|
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে|
খুলনা ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান খুলনা সিটি করপোরেশনের হাজী মহসীন রোডের বাসিন্দা| বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি ১৯৯৪ সালে খুলনা সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কমিশনার (কাউন্সিলর) নির্বাচিত হয়েছিলেন| সেই থেকে জনপ্রতিনিধিত্বের দীর্ঘ পথচলায় আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে| চারবার ভারপ্রাপ্ত মেয়র হন তিনি| তিনি খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন| বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন|
২০১৩ সালে প্রায় ৬৫ হাজার ভোটের ব্যবধানে তৎকালীন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেককে পরাজিত করে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র পদে বিজয়ী লাভ করেন| কিন্তু মেয়রের দায়িত্ব গ্রহণ করলেও তাকে তৎকালীন সরকার সুষ্ঠুভাবে মেয়রের চেয়ারে বসতে দেয়নি| রাজনীতিকভাবে হয়রানি ও কথিত নাশকতার মামলা দায়ের করা হয়| ২০১৩ সালের ২৬ নভেম্বর পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় মনিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়| তারই প্রেক্ষিতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়| পরে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান| দীঘদিন হাজতবাসের পর উচ্চ আদালত থেকে নিয়ে জামিনে মুক্ত হলেও রাজনৈতিক কারণে আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করে তাকে পুনরায় মেয়রের চেয়ারে বসতে দিতে গড়িমসি করা হয়| প্রায় ১৩ মাস পর তিনি আইনী জটিলতা মোকাবেলা করে মেয়রের দায়িত্ব ফিরে পান|
২০২৪ সালের ৫ আগস্টের পর অক্টোবর মাসে মুক্তিযোদ্ধা সংসদের খুলনা মহানগর ইউনিটের আহ্বায়কের দায়িত্ব কাঁধে নেন|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT