রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত রামপালে গৌরম্ভায় সন্দেহভাজন যুবক-যুবতী আটক ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত খুলনায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় হেরোইন ও কেমিক্যাল জব্দ শরণখোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান জাতির নির্ভরতার মহান কাণ্ডারী ছিলেন: ইউএনও আলী সুজা খুলনায় রবীন্দ্রনাথের ছবি পুনরায় আঁকার উদ্যোগ কেসিসি প্রশাসকের শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় দেখতে চান প্রধানমন্ত্রী

পালিয়ে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিষপান, হাসপাতালে নবদম্পতি

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৭ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : ভালোবাসার সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে পরিবারের আপত্তি উপেক্ষা করে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলেন এক প্রেমিক যুগল| কিন্তু সেই বিয়ের আনন্দ স্থায়ী হলো মাত্র কয়েক ঘণ্টা| পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা ও প্রিয়জনকে হারানোর ভয় তাদের ঠেলে দেয় চরম সিদ্ধান্তের দিকে| শেষ পর্যন্ত একই বোতল থেকে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন নবদম্পতি| গুরুতর অসুস্থ অবস্থায় তারা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন|

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বটিয়াঘাটা উপজেলার সিদ্ধান্ত ফৌজদারের কন্যা শ্রুতি ফৌজদার (১৫) এবং ডুমুরিয়া উপজেলার বয়ারসিং এলাকার দিলিপ মণ্ডলের পুত্র অভি মণ্ডল (২২)-এর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল| তবে মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়াসহ বিভিন্ন পারিবারিক কারণে তাদের সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না মেয়ের পরিবার|

পরিবারের আপত্তি উপেক্ষা করে বুধবার সকালে তারা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন| পরে পাইকগাছা উপজেলার গড়ুইখালী পাতড়াবুনিয়া গ্রামে অভির এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন|

অভির বোন আঁখি মণ্ডল জানান, বিয়ের খবর জানাজানি হওয়ার পর মেয়ের পরিবারের সদস্যরা তাদের ফিরিয়ে নিতে সেখানে যাওয়ার প্রস্তুতি নেন| এ খবর পেয়ে নবদম্পতির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে| প্রিয়জনকে হারানোর ভয় ও পারিবারিক চাপ তাদের মানসিকভাবে ভেঙে দেয়|

¯^জনদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন একসঙ্গে জীবন কাটানোর ¯^প্ন দেখলেও বাস্তবতার কঠিন চাপের মুখে তারা ঘরের দরজা বন্ধ করে একই বোতল থেকে বিষপান করেন| কিছু সময় পর বিষয়টি টের পেয়ে আত্মীয়-¯^জনরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে পাইকগাছা উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান|

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান| বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে তাদের চিকিৎসা চলছে|

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| স্থানীয় সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখছে|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT