
শরণখোলা প্রতিনিধি :সুন্দরবনের শেলা নদীতে রেনু পোনা ধরতে গিয়ে কুমিরের আক্রমণে মারা গেছে সেলিনা বেগম (৪০) নামে এক নারী| নিহত নারী মোংলার জয়মনি গ্রামের আব্দুল শেখের স্ত্রী| বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে|
বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ সংলগ্ন শেলা নদীতে রেনু পোনা ধরতে যায় সেলিনা বেগম| পোনা ধরার এক পর্যায়ে একটি কুমির সেলিনাকে পায়ে কামড় দিয়ে নদীর গভীরে টেনে নিয়ে যায়| পরে লোকজন খবর পেয়ে নারীর সন্ধানে নদীতে তল্লাশী শুরু করে| ঘন্টাখানেক পরে নদী থেকে নারীর মৃত দেহ উদ্ধার করে এলাকাবাসী|
কুমিরের আক্রমণে নারী নিহতের ঘটনা নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, বর্তমানে সুন্দরবনের নদী খালে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারী রয়েছে| সুন্দরবন সংলগ্ন লোকালয়ের কিছু মানুষ নিষেধাজ্ঞা অমান্য করে বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনের নদীতে রেনু পোনা ধরতে যায়|
Leave a Reply