রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত রামপালে গৌরম্ভায় সন্দেহভাজন যুবক-যুবতী আটক ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত খুলনায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় হেরোইন ও কেমিক্যাল জব্দ শরণখোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান জাতির নির্ভরতার মহান কাণ্ডারী ছিলেন: ইউএনও আলী সুজা খুলনায় রবীন্দ্রনাথের ছবি পুনরায় আঁকার উদ্যোগ কেসিসি প্রশাসকের শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় দেখতে চান প্রধানমন্ত্রী

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৬৩ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : আজ থেকে শুরু হতে যাওয়া ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ডাকটিকিট উন্মোচন করা হয়।
স্মারক ডাকটিকিট ছাড়াও এই বৈশ্বিক ক্রীড়া উৎসবকে স্মরণীয় করে রাখতে ৫০ টাকা মূল্যমানের একটি খামসংবলিত স্যুভেনির শিট এবং পাঁচ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ড প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এ সময় এসব ডাকসামগ্রীতে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্মারক ডাকটিকিট উন্মোচনের অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম; ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি; প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ।
আজ মেক্সিকোর ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের। এবারের বিশ্বকাপটি ফুটবল ইতিহাসের বেশ কিছু নতুন রেকর্ডের সাক্ষী হতে যাচ্ছে।
রেকর্ডসংখ্যক দল—এবারই প্রথম ৩২ দলের পরিবর্তে বিশ্বের শীর্ষস্থানীয় ৪৮টি দেশ মূল পর্বে অংশ নিচ্ছে। ফলে ম্যাচের সংখ্যা এবং টুর্নামেন্টের পরিধি আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।
যৌথ আয়োজন: ইতিহাসের প্রথমবারের মতো তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করছে।
ভৌগোলিক ব্যাপ্তি—উত্তর আমেরিকার এই তিন দেশের ১৬টি ভিন্ন শহরে আগামী এক মাস ধরে ফুটবলের এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের ব্যাপক জনপ্রিয়তার কথা বিবেচনা করে এবং এই ঐতিহাসিক আসরটিকে স্মরণীয় করে রাখতেই সরকারের ডাক অধিদপ্তর এই বিশেষ স্মারক ডাকটিকিট ও অন্যান্য ডাকসামগ্রী প্রকাশের উদ্যোগ নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT