শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সুন্দরবনের ওপর নির্ভরশীলতা কমিয়ে মৌচাষীদের গতি আনতে কয়রায় প্রত্যাশী”র মধু মেলা

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪৪ পড়েছেন
কয়রা প্রতিনিধি : সুন্দরবনের উপর নির্ভরশীলতা কমাতে টেকসই ও বিকল্প কর্মসংস্থান তৈরীতে খুলনার কয়রা কমিউনিটি ভিত্তিক মৌচাষীদের অংশগ্রহণে মধু মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮জুন) বিকাল ৩টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের সুতি বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা “প্রত্যাশী “স্থানীয় মৌচাষিদের উৎপাদিত মধুর প্রচার, বাজার সম্প্রসারণ এবং মৌচাষে আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এই মধু মেলার আয়োজন করে।
মেলায় বিভিন্ন স্টলে মৌচাষিদের উৎপাদিত খাঁটি মধু, মৌচাষের সরঞ্জাম এবং মধুভিত্তিক বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। দর্শনার্থীরা স্টল পরিদর্শন করে মধুর গুণাগুণ ও মৌচাষ পদ্ধতি সম্পর্কে জানতে পারেন।
প্রত্যাশীর প্রকল্প সমন্নয়কারী মোঃ সোহেল হোসেনের সভাপতিত্বে ও কমিউনিটি মোবাইলাজার আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও রেঞ্জার মোঃ নাসির উদ্দীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইস্তিয়াক আহমেদ,উপসহকারী কৃষি অফিসার আব্দুল গফফার কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সাংবাদিক ফরহাদ হোসেন, ইউপি সদস্য আবু সাইদ মোল্যা, মৌচাষী গ্রুফ ফ্যাসিলিটেটর মোল্যা মনিরুজ্জামান, মিজানুর রহমান লিটন,প্রত্যাশীর প্রজেক্ট অফিসার কল্যান বসাক, কমিউনিটি মোবিলাইজার রেশমা খাতুন,স্থানীয় মৌচাষী ইয়াছিন আলী, মূর্শিদা আক্তার , প্রমূখ।
স্থানীয় মৌচাষী মূর্শিদা খাতুন বলেন, আমাদের অঞ্চলে বাক্স পদ্ধতিতে এর আগে কখনো মধু চাষ হত না। এই প্রথম আমরা প্রত্যাশী এনজিওর সহযোগীতায় প্রশিক্ষন পেয়ে একটি বাক্স দিয়ে মধুর চাষ শুরু করেছি। বক্স পদ্ধিতে বাণিজ্যিক ভাবে মধু চাষ করে আমরা সফল হয়েছি। আগামীতে আরো বড় পরিসরে মধুচাষ বাড়াবো।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, মৌচাষ পরিবেশবান্ধব ও লাভজনক একটি জীবিকা। সুন্দরবন উপকূলীয় অঞ্চলে কমিউনিটি ভিত্তিক মৌচাষ সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT