শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত রামপালে গৌরম্ভায় সন্দেহভাজন যুবক-যুবতী আটক ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত খুলনায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় হেরোইন ও কেমিক্যাল জব্দ শরণখোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান জাতির নির্ভরতার মহান কাণ্ডারী ছিলেন: ইউএনও আলী সুজা খুলনায় রবীন্দ্রনাথের ছবি পুনরায় আঁকার উদ্যোগ কেসিসি প্রশাসকের শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় দেখতে চান প্রধানমন্ত্রী

দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেবে সরকার : প্রধানমন্ত্রী

  • প্রকাশিত সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৭ পড়েছেন

সংযোগ ডেস্ক : দেশে তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান বাড়াতে বড় উদ্যোগের কথা জানিয়েছে সরকার| আগামী পাঁচ বছরে দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়ার পাশাপাশি জনপ্রিয় অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ চালুর পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান| একই সঙ্গে তরুণদের দক্ষ করে তুলতে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি|

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের এক লিখিত প্রশ্নের জবাবে সরকারপ্রধান এসব তথ্য জানান| স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়|

প্রধানমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বিভিন্ন সংস্থা আইটি খাতের বিকাশ ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য নানা কর্মসূচি বাস্তবায়ন করছে| এরই অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর আগামী পাঁচ বছরে এক হাজার জনকে প্রশিক্ষণ দিয়ে নতুন ফ্রিল্যান্সার ˆতরি করবে এবং একই সময়ে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান করবে| ইতোমধ্যে ৭ হাজার ৫০০ জন ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়া হয়েছে এবং কার্যক্রম চলমান রয়েছে|

তারেক রহমান বলেন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে ২০২৬ সালে ২ হাজার ৪০০ জনকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও ভার্চুয়াল রিয়েলিটির মতো উচ্চপ্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে| এছাড়া বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে বর্তমানে ৮৩টি সেবা অনলাইনে দেওয়া হচ্ছে এবং আগামী এক বছরের মধ্যে আরও ১০টি নতুন সেবা যুক্ত করা হবে|

প্রধানমন্ত্রী আরো জানান, পেপ্যালের কার্যক্রম চালু ও হাই-টেক/সফটওয়্যার পার্কগুলো কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে|

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে আগামী পাঁচ বছরে ২০টি ব্যাচে প্রায় এক হাজার শিক্ষার্থীকে আইটিইই প্রশিক্ষণ দেওয়া হবে| পাশাপাশি ৫ হাজার ২০ জন চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীকে এআই, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং, ডাটা অ্যানালাইটিক্স ও সাইবার সিকিউরিটি বিষয়ে ¯^ল্পমেয়াদি এবং এক বছর মেয়াদি ডিপ্লোমা ও পোস্টগ্র‍্যাজুয়েট ডিপ্লোমা প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে| এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন প্রায় ৭০০ জনকে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে ¯^াবল¤^ী করার কর্মসূচি এবং সমসংখ্যক নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে| ইতোমধ্যে বিভিন্ন ব্যাচে এসব প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT