শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত রামপালে গৌরম্ভায় সন্দেহভাজন যুবক-যুবতী আটক ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত খুলনায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় হেরোইন ও কেমিক্যাল জব্দ শরণখোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান জাতির নির্ভরতার মহান কাণ্ডারী ছিলেন: ইউএনও আলী সুজা খুলনায় রবীন্দ্রনাথের ছবি পুনরায় আঁকার উদ্যোগ কেসিসি প্রশাসকের শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় দেখতে চান প্রধানমন্ত্রী

খুলনা জেনারেল হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশিত সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২১ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের রেবিট ভ্যাকসিন টাকা দিয়ে কেনার ঘটনা সরেজমিন পরিদর্শনে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজীকে ধমক দেন এবং নানা অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।
বুধবার (২০ মে) সকালে আকস্মিকভাবে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং জেলা প্রশাসক হুরে জান্নাত।
পরিদর্শনে গিয়ে হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য তৈরি করা কুমড়োর সবজি মুখে দিয়ে ফেলে দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন? এসময় সুপারিন্টেনডেন্টকে ভালো মানের তরকারি সরবরাহের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
এরপর তিনি রেবিট ভ্যাকসিন কর্নার পরিদর্শন করেন। সেখানে রোগীরা অভিযোগ করেন, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে টাকা দিয়ে কিনতে হচ্ছে। এ পরিস্থিতি দেখে স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং হাসপাতাল তত্ত্বাবধায়ককে জবাবদিহির মুখে ফেলেন।
মন্ত্রী জানতে চান কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে। জবাবে তত্ত্বাবধায়ক জানান, সরবরাহ সংকটের কারণে সমস্যা হচ্ছে। তবে ঘটনাস্থল থেকে ঢাকায় ফোন করে মন্ত্রী জানতে পারেন, ভ্যাকসিন আনার জন্য যথাযথ কোনো উদ্যোগই নেওয়া হয়নি।
এ ঘটনায় তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং সাংবাদিকদের বলেন, অনিয়ম ও অব্যবস্থাপনা কোনোভাবেই সহ্য করা হবে না।
পরিদর্শনের পুরো সময়জুড়ে হাসপাতালের নানা অনিয়ম ও রোগীদের দুর্ভোগ দেখে মন্ত্রী আরও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT