শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

হংকংয়ে বহুতল ভবনে আগুনে প্রাণহানি বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৮৭ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : হংকংয়ের একটি বহুতল ভবন কমপ্লেক্সে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো খোঁজ মিলছে না ২৭৯ জনের। আগুনে দগ্ধ হয়েছেন অনেকে। আগুনে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ২৯ জন। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। খবর আল জাজিরার।
বুধবার উত্তর হংকংয়ের টাই পো জেলায় ওয়াং ফুক কোর্ট নামের আট ভবনের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুন লাগার পর ৩১ তলা আবাসিক ভবনগুলো থেকে ঘন কালো ধোঁয়া বের হতে থাকে, শিখা ছড়িয়ে পড়ে আকাশজুড়ে। আগুন ছড়িয়ে পড়ায় দমকল বিভাগ ‘লেভেল–ফাইভ অ্যালার্ম’ জারি করে—যা সর্বোচ্চ সতর্কতা।
হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বৃহস্পতিবার সকালে মৃত্যুর হালনাগাদ তথ্য জানান। এর আগে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে নয়জনকে মৃত ঘোষণা করে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক ডেরেক আর্মস্ট্রং চ্যান বলেন, রাতের অন্ধকার আর প্রচণ্ড তাপমাত্রার কারণে দুটি ভবনে প্রবেশ করতে এখনো বেগ পেতে হচ্ছে। ধসে পড়া স্ক্যাফোল্ডিং ও ছিটকে পড়া ধ্বংসাবশেষ উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অনেক বাসিন্দা নিজেদের ফ্ল্যাটেই আটকা পড়ে থাকতে পারেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হংকংয়ে এটি সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড। এর আগে ১৯৯৬ সালে কাউলুনের গার্লে বিল্ডিংয়ে আগুনে ৪১ জনের মৃত্যু হয়েছিল।
অগ্নিকাণ্ডের সময় বাঁশের স্ক্যাফোল্ডিং থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার শব্দে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে আশপাশের মানুষ। আগুন নেভাতে ১২৮টি ফায়ার ট্রাক ও ৫৭টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। কাছাকাছি দুটি কমিউনিটি সেন্টারে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
হংকংয়ের সীমান্তঘেঁষা টাই পো জেলার জনসংখ্যা প্রায় ৩ লাখ। রেকর্ড অনুযায়ী, অগ্নিকাণ্ডের শিকার ওয়াং ফুক কোর্টে আট ব্লকে প্রায় দুই হাজার ফ্ল্যাটে ৪ হাজার ৮০০ বাসিন্দা থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT