শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ ইসলামের নামে রাজনীতি করছে, অথচ ইশতেহারে ইসলাম নেই: স্বরাষ্ট্ৰমন্ত্রী জাতীয় চার নেতা ও জয় বাংলার নামে থাকা কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা নিজ হাতে খাল পরিষ্কারের কাজ করলেন উজিরপুরের ইউএনও নড়াইলে নারী নৌকা বাইচ, সাংস্কৃতিক উৎসব  ও ফ্রি হেলথ ক্যাম্প  উদ্বোধন সাতক্ষীরায় খাবারে চেতনানাশক মিশিয়ে ৪৪ লাখ টাকার মালামাল লুট কিশোর গ্যাং: এর অপরাধ নিবে কার কাঁধে? নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নিজ হাতে খাল পরিষ্কারের কাজ করলেন উজিরপুরের ইউএনও

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২২ পড়েছেন
বিশেষ প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন খালে নেমে নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন ইউএনও আলী সুজা। ৬ নভেম্বর  শুক্রবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে, বিডি ক্লিন বরিশালের সহযোগিতায় উজিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন খালটি পরিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা নিজে সকলকে সঙ্গে নিয়ে নেমে পড়েন খালে পরিষ্কার করার জন্য। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান খান, বিডি ক্লিন বরিশাল বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান, সহ সমন্বয়ক আরিফ হোসেন, সমন্বয়ক আনজুম খান, আখি ইসলাম সহ স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী বৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত এই খালটিতে দীর্ঘদিন যাবত ময়লা ফেলে নোংরা করে রেখেছে। প্রচন্ড দুর্গন্ধ যে এখান থেকে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। মশার বিস্তার এত বেড়েছে যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে তাই এটাকে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিষ্কার করেছি এবং অনেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন তাদের ধন্যবাদ। আমরা চাই সবার বাড়ির আশেপাশের ময়লা আবর্জনা পরিষ্কার করে এডিস মশার বংশবিস্তার থেকে রক্ষা করব, সবাই সুস্থ জীবনযাপন করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT