সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

সুন্দরবনে সাপের কামড়ে জেলে গুরুতর আহত

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৬ পড়েছেন

শরণখোলা আঞ্চলিক অফিসঃ পূর্ব সুন্দরবনে স্বর্প দংশনে সবুর খলিফা নামে এক জেলে গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শৌলা খালে এ ঘটনা ঘটে। বনরক্ষীরা আহত জেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
শরণখোলা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার শরণখোলা গ্রামের জেলে সবুর খলিফা (৪৬) এর মহাজন মৎস্য আড়ৎদার মোঃ আফিকুল মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান, মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর ৫টার দিকে তার জেলে সবুর খলিফা সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শৌলা খালে মাছ ধরার সময় তাকে সাপে দংশন করে। ফলে সে অসুস্থ্য হয়ে পড়ে। মোবাইল ফোনে এ খবর পেয়ে জেলেকে উদ্ধারের জন্য বন বিভাগের সহায়তা চাই। গত ২২ অক্টোবর শরণখোলা ফরেষ্ট ষ্টেশন অফিস থেকে পাস নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান সবুর খলিফা।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আমির হোসেন জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে স্বর্প দংশনে আহত জেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা অনেকটা স্থিতিশীল রয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম জানান, সুন্দরবনে স্বর্প দংশনে জেলে আহত হওয়ার খবর পেয়ে স্পীডবোট নিয়ে আহত জেলেকে উদ্ধার করে দ্রুত সময়ের মধ্যে তাকে শরণখোলা হাসপাতালে পাঠিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT