বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ফের রিমান্ডে ৫৯ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘খুলনার খবর’ নামে ফেসবুক পেজের পরিচয় ও বৈধতা নিয়ে প্রশ্ন, প্রশাসনিক তদন্তের দাবি বটিয়াঘাটায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যেপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

উজিরপুর উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

  • প্রকাশিত সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৯ পড়েছেন
বিশেষ প্রতিনিধিঃ বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে জড়িয়ে এনটিভির ফেসবুক পেজসহ নাম সর্বস্ব বিভিন্ন মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগ bdkhobor2030@gmail.com মাধ্যমে অসত্য ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারের অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে  উজিরপুর উপজেলা বিএনপি।২ নভেম্বর সোমবার বেলা ১১টায় উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এর বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান। তিনি বলেন,গত ৩০ অক্টোবর উপজেলার নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়ন ও সংশ্লিষ্ট দলীয় সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে নিজ নিজ ইউনিয়নের কনভেনারদের ভোটদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ সময় শোলক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পলাশ কুন্ড আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকার অভিযোগে তার প্রার্থিতা নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে জোরালো আপত্তির সৃষ্টি হয়।এরপরেও তিনি গোপন কক্ষে প্রবেশের চেষ্টা করলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটারদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
এছাড়া উজিরপুর উপজেলা বিএনপির দাবি, ঘটনার সময় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ বিষয়টি প্রত্যক্ষভাবে অবগত হওয়ার সুযোগ পাননি। লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে আরো জানানো হয়, চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাবী করা পলাশ কুণ্ড বিএনপি’র কোন অঙ্গসংগঠনের সাথে জড়িত নন। তিনি গত ৫ আগস্ট এর পূর্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের সাথে জড়িত ছিলেন। সে কারণেই পলাশ কুণ্ডের প্রার্থিতা মেনে নেইনি অন্যান্য প্রার্থী ও তৃনমুল বিএনপি। এ বিষয়টি নিয়ে তৃণমূল বিএনপি নেতা কর্মীদের একটি অভিযোগ  প্রমাণসহ বিএনপির উপজেলা দপ্তরে অভিযোগ আকারে জমা দেন। এছাড়া প্রকাশিত প্রতিবেদনটি সংসদ সদস্যসহ উপজেলা বিএনপির সিনিয়র কোনো নেতার বক্তব্য,সাক্ষাৎকার বা মতামত গ্রহণ করা হয়নি।এ সময় সংবাদ সম্মেলনে, বিএনপি নেতারা আরো অভিযোগ করে বলেন, পলাশ কুন্ড ও তাহার অনুসারীরা সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা চালায়।আরও বলা হয়, কোনো ঘটনার প্রকৃত তথ্য ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য যাচাই না করে একতরফা ভাবে সংবাদ প্রকাশ করা দায়িত্বশীল সাংবাদিকতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে কোনো ব্যক্তি বা রাজনৈতিক নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে,এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ ও তথ্য যাচাই করা গুরুত্বপূর্ণ।উজিরপুর উপজেলা বিএনপি প্রকাশিত ওই সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংশ্লিষ্ট বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে ঘটনার প্রকৃত তথ্য যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনের মাধ্যমে  সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্তৃপক্ষের প্রতি প্রকাশিত তথ্য পুনঃযাচাই করে প্রয়োজনীয় সংশোধনী ও যথাযথ ব্যাখ্যা প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম আলাউদ্দিন,সহ-দপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ আহমেদ সবুজসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT