
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাগর আলী (৫০) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বংশীপুর এলাকায় সোনার মোড় মৎস্য আড়তের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর আলী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের বাসিন্দা। তিনি শওকত আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে ইজিবাইক নিয়ে চলাচলের সময় ভেটখালি থেকে ছেড়ে আসা শ্যামনগর-কালীগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে বাসের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল ইসলাম পাটোয়ারী জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। বাসটি শনাক্ত করা এবং চালককে আটকের চেষ্টা চলছে।
Leave a Reply