বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

ফকিরহাটে উদ্ধার পথভোলা বৃদ্ধকে পরিবারের কাছে হস্তান্তর

  • প্রকাশিত সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৯ পড়েছেন

ফকিরহাট প্রতিনিধি : সিরাজগঞ্জ থেকে ১০দিন আগে নিখোঁজ হওয়া পথভোলা বৃদ্ধ মো: আহসান আলী (৮০) কে বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ফিরে পেল তার পরিবার।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টায় ফকিরহাট ইউএনও কার্যালয়ে দুই ছেলের কাছে তার ওই বৃদ্ধকে হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান, ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রজিউল্লাহ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, পথভোলা বৃদ্ধে দুই ছেলে মো: নজরুল ইসলাম, মো: ইয়াছিল আলী।

উদ্ধার হওয়া বুদ্ধের দুই ছেলে জানান, গত ২৪ অক্টোবর সকালে তাদের বাবা মো: আহসান আলী বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সেদিন থেকে তিনি নিখোঁজ রয়েছে। অনেক খুজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে ফকিরহাট উপজেলা প্রশাসনের মাধ্যমে তারা জানতে পারেন তার বাবা এখানে আছেন। সে মোতাবেক তারা তার বাবাকে নিতে ফকিরহাট আসছেন। বাবাকে পেয়ে দুই ছেলে খুবই খুশি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস জানান, ৩১ অক্টোবর রাতে থানা পুলিশের সহযোগিতায় ওই বৃদ্ধকে কাটাখালী এলাকা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে এনে ভর্তি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান বলেন, ফকিরহাট উপজেলার কাটাখালী থেকে উদ্ধার হওয়া বৃদ্ধকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT