মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

সুন্দরবনে বোট বিকল, ২৯ পুণ্যার্থী উদ্ধার করলো কোষ্টগার্ড

  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৭ পড়েছেন
মোংলা প্রতিনিধি : সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা বোটসহ ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২৩ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান। এর আগে, রোববার রাতে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার একটি উদ্ধারকারী দল সুন্দরবনের লইট্টা খালি খাল সংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করে।
সুমন আল মুকিত জানান, রাস পূর্ণিমা উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে পুণ্যার্থীবাহী বোটটি দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরদিন রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে সুন্দরবনের রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি নদীতে ভাসতে থাকে।
এ অবস্থায় বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে কোস্ট গার্ডের একটি দল। পরে বিকল বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। বর্তমানে তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
উপকূলীয় অঞ্চল ও সুন্দরবনে জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্ধার ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান কোষ্টগার্ডের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT