
কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘জোনাব বাহিনী’র প্রধান জোনাব আলীকে খুলনার কৈয়া বাজার এলাকা থেকে আটক করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির আভিযানিক দল।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
এসআরবি-৬ স্পেশাল কোম্পানির প্রেসনোটে জানানো হয়, জোনাব আলীর বিরুদ্ধে সুন্দরবনে জেলে ও বাওয়ালীদের নির্যাতন, অপহরণ এবং মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটক করার পর তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হরিণটানা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply