শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত যশোর সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ ডুমুরিয়ায় গাঁজা গাছসহ গাঁজা চাষী আটক গ্যাসের দাম বেড়ে ৩২ ডলার, ভর্তুকি দিতে হয়েছে ৪৭ হাজার কোটি টাকা: জ্বালানিমন্ত্রী হেলিকপ্টারে ফরিদপুরে পৌঁছাল নিহত সেনাসদস্যের মরদেহ সুন্দরবনে আবারও পাঁচ জেলে অপহরণ ঐতিহ্যবাহী লাঠিখেলা আবহমান বাংলার হাজার বছরের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য : নিতাই রায় চৌধুরী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগ, গ্রেপ্তার চিফ অব স্টাফ বুকে তীব্র ব্যথা, হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক

সুন্দরবনে আবারও পাঁচ জেলে অপহরণ

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৫ পড়েছেন
কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবনে আবারও জেলে অপহরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর)  রাতে সুন্দরবনের কাশিয়াবাদ স্টেশনের আওতাধীন বুড়ির দুনি এলাকা থেকে পাঁচ জেলেকে অপহরণ করেছে বনদস্যু বাম্বা বাহিনী। অপহৃত জেলেরা হলেন ইছাক আলী ও মইন আলী,জলিল,নুরইসলাম ও আবু।
অপহৃত এ সকল জেলের বাড়ী কয়রা উপজেলায়।
অপহৃত জেলেদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জেলেরা সুন্দরবনের বুড়ির দুনি এলাকায় মাছ ধরছিলেন। এ সময় বনদস্যু বাম্বা বাহিনীর সদস্যরা তাঁদের জিম্মি করে নিয়ে যায়। ঘটনার পর থেকে অপহৃত জেলেদের পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন,এবিষয়ে জেনেছি। অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, বুধবার (৪ নভেম্বর) রাত ৮ দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জের বানিয়াখালি স্টেশনের আওতাধীন ফুলতলা খাল থেকে মোস্তফা মোড়ল, ওসমান মোড়ল,কামরুল গাজী, মাছুম গাজী, ইব্রাহীম গাজী সহ পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার(৫ নভেম্বর) সকালে জাহাঙ্গীর ও মিঠু  বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হলে মোস্তফা ও ওসমান গাজী কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন।বাকী জেলেদের এখনো কোনো খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT